সবকিছু ঠিক থাকলে আর মাত্র ৭২ ঘন্টা পার হলেই শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট। নির্বাচন উপলক্ষে বরগুনা জেলার নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সতর্ক অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এরই মধ্যে বরগুনার দুটি আসনে ৬ উপজেলায় ৫১ টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্র জানা যায়, বরগুনার ২টি আসনের ৬টি উপজেলায় মোট ৩১২ টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ৫১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এই মধ্যে আমতলী উপজেলা ১৮ টি কেন্দ্রই ঝুকিপূর্ণ।
এছাড়াও সদর উপজেলায় ৮ টি, পাথরঘাটায় ১০টি এবং তালতলী, বামনা ও বেতাগীত এই তিন উপজেলায় ৫টি করে কেন্দ্রকে ঝুঁকিপূর্ন হিসেবে ঘোষণা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারি জোরদার করতে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
বরগুনায় শান্তিপূর্ণ ভোট আয়োজনের প্রস্তুতি সম্পন্ন। আইন-শৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মিজ তাসলিমা আক্তার বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা করা হয়েছে। তবে জেলার সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা জেলার দুটি সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে। বরগুনা জেলার দুই আসন মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৮ লাখ ৫৭ হাজার ২০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ২৭ হাজার ৬২ জন ও নারী ভোটার ৪ লাখ ৩০ হাজার ১২৬ জন।
কুশল/সাএ
সর্বশেষ খবর