• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
কামরুজ্জামান জসিম
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৪৯ দুপুর

মোংলায় কেন্দ্রে পৌঁছাচ্ছে নির্বাচনী সরঞ্জাম; ৫২ কেন্দ্রের মধ্যে ৪০টি ঝুঁকিপূর্ণ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মোংলায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ৫২টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা ব্যালট পেপার এবং গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ প্রয়োজনীয় উপকরণ। প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং কর্মকর্তারা এসব বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কেন্দ্রে যাচ্ছেন। নিরাপত্তায় নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শারমিন আক্তার সুমী বলেন, মোংলায় ৫২টি ভোট কেন্দ্রে ভোটের প্রয়োজনীয় সব সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। ৫২টি ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৪০টি কেন্দ্রে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]