• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৬, ০৫:২২ বিকাল

চোখের চিকিৎসা ও সানি অপারেশনে অসহায় মানুষের পাশে সংগ্রাম

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টি সৌন্দর্যের এক বিমোহিত রূপ। রূপের অনুভূতি পেতে মানুষের দুটি চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যে অঙ্গকে যত্ন করে রাখাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ।

অসহায় মানুষগুলো যেনো পৃথিবীর বিমোহিত রূপের আভা উপভোগ করতে বঞ্চিত না হয়, সে বিষয়টি গুরুত্ব দিয়ে ১৯৮৫ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বরিশাল বিভাগের অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা সংগ্রাম (সংগঠিত গ্রামোন্নয়ন কর্মসূচি) বিনামূল্যে চক্ষু ক্যাম্পের আয়োজন করে আসছে। কেবল চক্ষু ক্যাম্প নয়, আয়োজন করেছে স্বাস্থ্য ক্যাম্পেরও।

দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সংগ্রাম ক্রেডিট প্রোগ্রামের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন সহ বিভিন্ন উন্নয়নে সরকারের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ অক্টোবর) বরগুনা শহরের কলেজ ব্রাঞ্চ রোডস্থ চৌধূরী গার্ডেনে বরিশালের ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় সংগ্রাম স্বাস্থ্যসেবা কার্যক্রম এর আওতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসার আয়োজন করে।

সংগ্রাম কর্তৃক আয়োজিত এ চক্ষু ক্যাম্পে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে আগত ডা. ইভা বিশ্বাস বিনামূল্যে ১৭২ জনকে চোখের চিকিৎসা ও ২০ জনকে সানি অপারেশনের জন্য নির্বাচিত করেন।

চক্ষু ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ নাঈম গাজী বলেন- ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালটি মূলত অলাভজনক প্রতিষ্ঠান। হাসপাতালটি ১৯৬০ সাল থেকে মানুষের চোখের চিকিৎসায় কাজ করে আসছে। প্রতিষ্ঠানটি থেকে যে আয় হয়, তার একটি অংশ আমরা অসহায় গরীব ও দুঃস্থ মানুষের চোখের চিকিৎসায় ব্যয় করে থাকি।

সংগ্রাম এর নির্বাহী পরিচালক চৌধূরী মুনীর হোসেন বলেন- ১৯৮৫ সালে সংগ্রাম প্রতিষ্ঠার পর থেকেই স্বাস্থ্য ও পুষ্টি, স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্প, কৃষকদের সবজি উৎপাদনে সহযোগিতা, জলবায়ু, স্যানিটেশন, শুটকি, মৎস্য, প্রতিবন্ধী ব্যক্তি, কারিগরি শিক্ষা সহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

তিনি আরও বলেন- সর্ব দক্ষিণের দীপ জেলাসহ বরিশাল বিভাগের অসহায়, হতদরিদ্র ও দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন এবং সুস্থ জীবন যাপনে সংগ্রাম নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রতিবছর বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়, উপজেলায় এবং গ্রামাঞ্চলে স্বাস্থ্য ক্যাম্প ও চক্ষু ক্যাম্প এর আয়োজন করা হয়। আজকের এই আয়োজনটি এরই অংশ।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]