• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৪ দুপুর

মসজিদের ইমাম থেকে এমপি হলেন আবুল হাসান

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী মোহাম্মদ আবুল হাসান বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নির্বাচনে তিনি দেয়াল ঘড়ি প্রতীকে ৭৯ হাজার ৩৫৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের উবায়দুল্লাহ ফারুক ৬৯ হাজার ৭৭৪ ভোট পেয়ে হেরেছেন। জয় ব্যবধান দাঁড়িয়েছে ৯ হাজার ৫৮১ ভোট।

জকিগঞ্জ উপজেলার মাঝরগ্রামে জন্ম নেওয়া ৫৯ বছর বয়সী আবুল হাসান পেশায় একজন ইমাম, খতিব ও শিক্ষক। ১৯৯৩ সাল থেকে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত আছেন এবং ২০০০ সালের জুন থেকে জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বিজয়ী হওয়ার পর আবুল হাসান বলেন, আল্লাহর রাসুল মিম্বর থেকে দেশ পরিচালনা করেছেন। সেই অনুসরণে মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে উঠে দেশের ও মিল্লাতের খিদমতে কাজ করতে চাই। জকিগঞ্জ-কানাইঘাটের মানুষকে উন্নয়নের পথে নিয়ে আসার জন্য বিশেষজ্ঞদের পরামর্শে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]