• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১৩ বিকাল

তখন সত্যিই খুব চিন্তিত ছিলাম: মির্জা আব্বাস

ফাইল ফটো

ঢাকা-৮ আসনে বিজয়ী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “এবারের নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন এবং আমাকে সমর্থন জানিয়েছেন। এজন্য তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে গৃহীত কৃতজ্ঞতার বার্তা উঠে এসেছে।

ভোটের দিন সবচেয়ে চিন্তার মুহূর্ত সম্পর্কে মির্জা আব্বাস বলেন, “যখন শুনলাম কোনো কোনো কেন্দ্রে আমাদের ব্যালট বাতিল করা হচ্ছে, তখন সত্যিই খুব চিন্তিত ছিলাম। এটি ছিল সবচেয়ে কঠিন মুহূর্ত।”

নিজের ধৈর্যের প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, “আমি বলেছিলাম, আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছেন। শেষ পর্যন্ত প্রমাণ হলো ধৈর্যের ফল ভালো হয়, তবে এটি ছিল একেবারে কষ্টকর।”

নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি বলেন, “নির্বাচন হওয়া উচিত আনন্দ ও উৎসবের মতো, যুদ্ধক্ষেত্রের মতো নয়। কিন্তু কেউ কেউ এটাকে যুদ্ধক্ষেত্রে পরিণত করেছেন, যা কাম্য নয়। আসলে নির্বাচনের ক্ষেত্রটিকে নির্বাচনী ক্ষেত্রই রাখা উচিত। অনেক সময় এটি শুধুমাত্র নিজেদের হাইলাইট করার জন্যই যুদ্ধক্ষেত্র বানানো হয়।”

ঢাকা-৮ এর ফলাফলের প্রতি দেশবাসীর আগ্রহ প্রসঙ্গে মির্জা আব্বাস মন্তব্য করেন, “মানুষের আগ্রহের কারণ হলো এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে আমি অংশ নিয়েছি। অনেকেই হয়তো বিরক্ত হয়েছেন, তাই মানুষ আশা করেনি যে জনসম্মুখে আমাকে গালিগালাজ করা হবে। এ কারণেই তারা ফলাফলের জন্য আগ্রহ সহকারে অপেক্ষা করেছেন।”

ভোটের মাঠে কোনো কৌশল অবলম্বন করেননি জানিয়ে মির্জা আব্বাস বলেন, আসলে আমি কোনো কৌশল অবলম্বন করিনি। তবে মানুষের সামনে আমার সম্পর্কে একটা ন্যারেটিভ তৈরি করেই সে নিজেকে হাইলাইটেড করেছে। কিন্তু এটা অপকৌশল। তার জীবনে এটা প্রথম নির্বাচন হতে পারে। কিন্তু আমি তো একটা করিনি। আমার সঙ্গে আগেও অনেক বাঘা-বাঘা প্রার্থী ছিলেন। কিন্তু এই নির্বাচনটা একটু ব্যতিক্রম হয়ে গেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]