রাজবাড়ীর পাংশায় লোহার হাতুড়ি দিয়ে ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙতে যাওয়ায় হোসেন শেখ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৭ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মাছপাড়া রেল স্টেশনের উত্তর পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ লোহার হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করে হোসেন শেখ।
এ সময় গম্বুজ ভাঙতে দেখে স্থানীয় লোকজন ও মাজারের ভক্তবৃন্দ তাকে আটক করে। এর আগেও হোসেন শেখ মাজারের ছাদের গম্বুজ এর কার্নিচ ভেঙে ফেলে। তখন স্থানীয় লোকজন ও মাজারের ভক্তবৃন্দ তাকে ধরার চেষ্টা করিলে আসামি দৌড়ে পালিয়ে যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, মাছপাড়া স্টেশনের পাশে অবস্থিত ছালাপরা মামা পাগলের মাজারের গম্বুজ ভাঙতে যাওয়ায় হোসেন শেখ কে স্থানীয় লোকজন আটক করে।
পরে মাজারের খাদেম হাকিম সর্দার বাদী হয়ে এজাহার দায়ের করিলে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর