পঞ্চগড়ের অসহায় দুস্থদের মাঝে চেক বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে জেলা সমাজ সেবা কার্য্যালয়ের উদ্যোগে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাজী সায়েমুজ্জামান ভূক্তভোগীদের হাতে এসব চেক তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, পঞ্চগড় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরূদ্ধ কুমার রায় সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিল। সমাজ সেবা অধিদপ্তর সুত্রে জানা যায় গত তিন চার মাস পূর্বে জেলার বেশ কিছু অসহায় দুস্থ গরিব অর্থিক সাহায্যের জন্য আবেদন করেন। পরে আবেদনকারীদের মধ্যে ৩৬জন কে তালিকাভূক্ত করা হয়। আজ ৩৬ জনকে ৩ লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরন করা হয়।
৩৫ জনকে ১০ হাজার টাকার চেক এবং একজনকে ৭ হাজার টাকার চেক বিতরন করা হয়। সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক অনিরূদ্ধ কুমার রায় জানান সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান কর্মসূচির আওতায় ১৭জন নারী ১৯জন পুরুষকে তিন লাখ ৫৭ হাজার টাকার চেক বিতরন করা হয়েছে। আগামিতেও বরাদ্দের ভিত্তিতে অসহায় দুস্থদের মাঝে অনুদান দেওয়া হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর