• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৫৯ বিকাল

নুরুল ইসলাম মনিকে মন্ত্রী হিসেবে দেখতে চায় বরগুনা বাসী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

একে একে চারবার নির্বাচিত হয়ে জনগণের আস্থা অর্জন করা কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম মনি-কে মন্ত্রী হিসেবে দেখতে চায় বরগুনা-২ আসনের সর্বস্তরের সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি, দীর্ঘ ১৭ বছর ধরে অবহেলিত এই উপকূলীয় জনপদের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তাই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে মনিকেই তারা মন্ত্রিসভায় দেখতে আগ্রহী।

পাথরঘাটা, বামনা ও বেতাগীসহ বরগুনা-২ আসনের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, অবকাঠামো উন্নয়ন, টেকসই বাঁধ নির্মাণ, নদীভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে দৃশ্যমান অগ্রগতি—এসব ক্ষেত্রেই বড় ধরনের পরিবর্তন প্রত্যাশা করছেন তারা। তাদের বিশ্বাস, দলীয় ও জাতীয় পর্যায়ে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং চারবারের নির্বাচিত প্রতিনিধি হিসেবে মনির নেতৃত্বে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন সম্ভব।

স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, কৃষক ও জেলেদের মতে, উপকূলীয় অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনা ও বিশেষ বাজেট প্রয়োজন। তারা মনে করেন, মন্ত্রিত্ব পেলে মনির হাত ধরেই দীর্ঘদিনের অবহেলার অবসান ঘটবে এবং বরগুনা-২ আসন একটি মডেল উপকূলীয় অঞ্চলে পরিণত হবে।

একাধিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বলেন, “আমরা এমন একজন প্রতিনিধিকে চাই, যিনি শুধু নির্বাচনের সময় নয়, সবসময় মানুষের পাশে থাকেন। নূরুল ইসলাম মনি সেই আস্থার নাম। তাকে মন্ত্রী করা হলে উপকূলবাসীর প্রত্যাশা পূরণ হবে।”

উল্লেখ্য, বরগুনা-২ আসন দীর্ঘদিন ধরেই প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও অবকাঠামোগত সংকটে ভুগছে। স্থানীয়দের প্রত্যাশা, কেন্দ্রীয় পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার সুযোগ পেলে নূরুল ইসলাম মনি এই অঞ্চলের উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com