• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:০৭ দুপুর
ঝুট

ব্যবসার দখল নিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জামগড়ার দি রোজ ড্রেসেস লিমিটেডের সামনে এই সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। এ সময় ৬-৭টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

স্থানীয়দের ভাষ্যমতে, আশুলিয়া থানা তাঁতি দলের সহসভাপতি বকুল ভুঁইয়া ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান রনির অনুসারীদের মধ্যে ঝুট ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপড়েন চলছিল। তারই জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, রাজনৈতিক পটপরিবর্তনের আগে দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করতেন স্থানীয় যুবলীগ নেতা কবির হোসেন সরকার। পরে সেই নিয়ন্ত্রণ চলে যায় ছাত্রদল নেতা রনির হাতে। তবে জাতীয় নির্বাচনের পর এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব নতুন করে তীব্র আকার ধারণ করে।

এ বিষয়ে অভিযোগ করে মোস্তাফিজুর রহমান রনি জানান, বৈধ চুক্তি থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তাকে দীর্ঘদিন ঝুট উত্তোলনে বাধা দিয়ে আসছিল। বৃহস্পতিবার আলোচনার জন্য কারখানায় গেলে তার ওপর হামলা চালানো হয়, মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে বলে দাবি করেন তিনি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন রনি।

এ বিষয়ে বকুল ভূইয়ার বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়।

আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কোনো পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেনি, তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]