চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য এম এ হান্নানকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ধানের শীষ প্রতীকের সমর্থক ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এমপি ও প্রশাসনের আগে ফুল দেওয়ার চেষ্টা করেন।
ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি শান্ত হলে উপজেলা প্রশাসন এবং স্বতন্ত্র এমপি এম এ হান্নান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অমর একুশের প্রথম প্রহরে ফরিদগঞ্জ উপজেলা শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও নবনির্বাচিত এমপি এম এ হান্নানের প্রথম শ্রদ্ধাঞ্জলি প্রদানের পরিকল্পনা ছিল। তবে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা প্রশাসনের পরে এমপির আগে ফুল দেওয়ার দাবিতে গেটে এসে শ্লোগান দিতে থাকেন।
এ ঘটনাকে কেন্দ্র করে দুগ্রুপের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা তৈরির একপর্যায়ে হাতাহাতি হয়। এ সময়ে বেশ কয়েকটি ফুলের ডালা ভেঙ্গে যায় এবং শহীদ মিনারের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এর বেশ কিছুক্ষণ পর শ্রদ্ধাঞ্জলি শেষে নেতাকর্মীরা চলে গেলে উপজেলা প্রশাসন, স্বতন্ত্র এমপি এম এ হান্নানসহ অন্যোন্যরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর