• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৪৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:১০ দুপুর

রাষ্ট্রপতি অপসারণের ব্যাপারে যা জানালেন প্রেসসচিব

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম পুনরায় দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এক বছরের জন্য সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। তিনি পূর্বে ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে দায়িত্ব পেয়ে ছিলেন, পরে তা বাতিল হয়েছিল।

সাংবাদিক ও বিশ্লেষক মোস্তফা ফিরোজ এই নিয়োগকে রাষ্ট্রীয় রীতিনীতি ও সাংবিধানিক নিয়ম-কানুন রক্ষার ইঙ্গিত হিসেবে দেখেছেন। তিনি বলেন, “নতুন সরকার চাইলে রাষ্ট্রপতির প্রেস ডিপার্টমেন্ট বন্ধ রাখতে পারত, কিন্তু তারা তা করেনি। এ থেকেই বোঝা যাচ্ছে, রাষ্ট্রপতিকে খুব সহসা সরানো হচ্ছে না।”

ফিরোজ আরও মন্তব্য করেন, এই পদায়ন অন্তর্বর্তী সরকারের কিছু অনিয়ম ও অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ হিসেবেও দেখা যেতে পারে। তিনি বলেন, “ড. ইউনূস যে অন্যায় কাজ করেছেন, তার একটা প্রতিবাদও জানানো হলো সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেসসচিব হিসেবে পুনর্নিয়োগের মাধ্যমে।”

এদিকে সম্প্রতি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন, “বিএনপি চাইলে আমি থাকতে পারি, চাইলে চলে যেতে পারি।” রাষ্ট্রপতির প্রেসসচিব বলেন, বর্তমান নিয়োগের মাধ্যমে তাকে যথাযথ মর্যাদা ও গুরুত্ব দেওয়া হয়েছে, যা ইঙ্গিত দেয় যে রাষ্ট্রপতি অপসারণে বিএনপির এখন খুব একটা আগ্রহ নেই।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]