রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। তিনি রায়েরবাজার হাইস্কুল–এর অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে হাজার হোটেলের গলিতে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এর জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে রাত সাড়ে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিন্তির বাড়ি সখিপুর থানা এলাকার কাছিকাটা গ্রামে। তার বাবা বিল্লাল হোসেন। পরিবারসহ তিনি রাজধানীর হাজারীবাগ থানার হায়দার আলী হোটেলের পাশে বাবু কমিশনারের বাড়ির পঞ্চম তলায় ভাড়া থাকতেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ওসি হাফিজুর রহমান।
তিনি জানান, হাজারীবাগ এলাকায় ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ওই শিক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়।
হত্যাকারীর নাম জানা গেছে কিনা—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, এখন পর্যন্ত এর বেশি কিছু জানা যায়নি। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর