• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • শেষ আপডেট ৩২ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩২ দুপুর

নরসিংদীর আলোচিত ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধ*র্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি মাধবদী থানার কতোয়ালির চর এলাকায় আমেনা নামে এক কিশোরী ধ*র্ষণের শিকার হয়। ধ*র্ষণের পর আমেনার মা আফিয়া বিচার চাইতে গেলে বিচারের আশ্বাস দিয়ে আসামিদের কাছ থেকে অর্থ নিয়ে উল্টো ভুক্তভোগীদের এলাকা ছাড়ার জন্য চাপ প্রয়োগ করেন এই বিএনপি নেতা ও সাবেক এইপি সদস্য আহাম্মদ আলী দেওয়ান।

এতে আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠে ২৫ ফেব্রুয়ারি রাতে পুনরায় ধর্ষণের পর হত্যার শিকার হয় আমেনা। পরদিন উদ্ধার করা হয় আমেনার লাশ। সারা দেশে শুরু হয় প্রতিবাদ ও নিন্দার ঝড়।

এই অবস্থায় আমেনার মায়ের মামলার পরিপ্রেক্ষিতে নরসিংদী জেলা পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে এই বিএনপি নেতা ও ইউপি সদস্য আহাম্মদ আলী দেওয়ানসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেন এবং সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি রাতে প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে ও হযরত আলী নামের আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করে নরসিংদী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম।

এই হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]