রাজধানীর পল্টন এলাকায় পৃথক স্থান থেকে দুটি বিচ্ছিন্ন হাত ও একটি পা উদ্ধার করেছে পুলিশ। ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে, দেহাংশগুলো ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে স্কাউট ভবনের পাশের সড়ক থেকে একটি বিচ্ছিন্ন পা উদ্ধার করা হয়।
পরদিন শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এর দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি সড়কে পড়ে থাকতে দেখা যায় বিচ্ছিন্ন দুটি হাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহাংশগুলো উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে পাঠায়।
পল্টন থানা-র ওসি মো. মোস্তফা কামাল খান জানান, প্রাথমিকভাবে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার ভিত্তিতেই নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া দেহাংশগুলো নরসিংদী জেলার শিবপুর উপজেলার বাসিন্দা ওবায়দুল্লাহর।
ওসি আরও জানান, কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা উদঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহত ব্যক্তির অন্যান্য দেহাংশ উদ্ধারের বিষয়েও অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় ঘটায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর