• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৫৩ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১০:৪২ দুপুর

মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, কমিটিতে যারা

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের চেতনা ও ছাত্র-জনতার হারানো স্বপ্ন পুনরুদ্ধারের লক্ষ্যে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’এর ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধানের নেতৃত্বে ১৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। বিষয়টি তারা নিজেদের ফেসবুক থেকে নিশ্চিত করেছেন।

কমিটিতে অন্তর্ভুক্ত সদস্যরা হলেন: আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।

অলটারনেটিভস জানিয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। তারা লক্ষ্য করেছেন, দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় জুলাইয়ের ছাত্র-জনতার হারানো স্বপ্ন পুনরুদ্ধার কমিটি গঠনের অন্যতম উদ্দেশ্য।

নতুন কমিটি দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণকে সংলাপ ও যোগাযোগের মাধ্যমে একত্রিত করে শক্তিশালী সংগঠন গড়ে তোলার কাজ করবে। অলটারনেটিভস জানিয়েছে, ভবিষ্যতে এই কমিটি দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রমের মূল নেতৃত্বের দায়িত্বও পালন করবে।

কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, “আমরা চাই তরুণরা সরাসরি অংশগ্রহণ করে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখুক। অলটারনেটিভস-এর লক্ষ্য নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি এবং সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।”

কমিটির সূত্র জানায়, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে তারা স্থানীয় স্তরে সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত একটি আলোচনা সভার মাধ্যমে অলটারনেটিভস যাত্রা শুরু করে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com