• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ১১:৩৫ রাত

কুমিল্লায় মসজিদ ও মন্দিরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় কালীগাছতলা মন্দিরে ককটেল নিক্ষেপের পর পালিয়ে যাওয়ার সময় পাশের বাগানবাড়ি মসজিদের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মন্দিরের পুরোহিত ও মসজিদের দুই মুসল্লিসহ তিনজন আহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান।

পুলিশ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে কালীগাছতলা মন্দিরের পুরোহিত কেশব চক্রবর্তী এবং বাগানবাড়ি মসজিদের মুসল্লি আবদুল বারেক রয়েছেন। আহতরা কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ সুপার জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালীগাছতলা মন্দিরে শনি পূজা চলাকালে তিনজন দুর্বৃত্ত মণ্ডপে একটি ককটেল নিক্ষেপ করে। এ সময় পুরোহিত কেশব চক্রবর্তী লাঠি দিয়ে ককটেলটি সরানোর চেষ্টা করলে সেটি বিস্ফোরিত হয় এবং তিনি আহত হন।

এরপর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় মন্দিরের সামনে একটি সাদা রঙের ব্যাগ রেখে যায়। পরে যাওয়ার পথে বাগানবাড়ি মসজিদের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এক মুসল্লি আহত হন। পরে তিনি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানা গেছে।

পুলিশের ধারণা, নির্বাচন-পরবর্তী সময়ে এবং পবিত্র রমজান মাসে কুমিল্লার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে অস্থিরতা তৈরির উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ঘটনার পর রাতে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা র‍্যাবের অধিনায়ক মেজর সাদমান ইবনে আলমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে মন্দিরের সামনে রেখে যাওয়া সাদা ব্যাগটি পুলিশ হেফাজতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিটের সহায়তায় ব্যাগটি খোলা হবে এবং এর ভেতরে কী রয়েছে তা পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com