ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আধুনিক ভাষা ইনস্টিটিউটের ফরাসি ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ঢাবি ফ্রেঞ্চ ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে আসিফুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হিসেবে এস. এম. অনিক দায়িত্ব পেয়েছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত এক সভায় ২০২৬-২০২৭ সেশনের ওই কমিটি ঘোষণা করা হয়। ক্লাবটির মডারেটর সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ ওই কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে এ. কে. এম. আবু আলী ঈসা, নিপা রানী সাহা ও সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিয়ামতুল্লাহ শম্পদ, হুসাইন মাহমুদ রুমি ও শোয়াইব ইসলাম ওমি দায়িত্ব পেয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ পদে আমিনা ইবনাত তন্দ্রা, সহকারী কোষাধ্যক্ষ জেসমিন আক্তার, সাংগঠনিক সম্পাদকে সিয়াম দেওয়ান, মালিহা সিদ্দিকা মৌ ও তানভীর রহমান সতেজ দায়িত্ব পেয়েছেন। পাশাপাশি সদস্যসহ ১৩ পদে ২১ জন জায়গা পেয়েছেন, পরবর্তীতে এ সংখ্যা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বলে জানা গেছে।
এছাড়া ক্লাবটির মডারেটর হিসেবে বিভাগটির সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথের পাশাপাশি একই বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহজাদী এমা দায়িত্বে রয়েছে। ক্লাবটির উপদেষ্টা রয়েছেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ও বিভাগটির অধ্যাপক মোহাম্মদ আবছার কামাল, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, প্রভাষক আমিনুল ইসলাম এবং ঢাকা ইউনিভার্সিটি ফ্রেঞ্চ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি লিয়াকত আলী খান।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের ফ্রেঞ্চ ক্লাবটি শিক্ষার্থীদের মধ্যে ফরাসি ভাষা শিক্ষার প্রসার, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে কাজ করবে। বিশেষ করে ফরাসি ভাষা চর্চা সেশন, কথোপকথন অনুশীলন, ফরাসি সাহিত্য পাঠচক্র, বিতর্ক প্রতিযোগিতা, ফরাসি কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, ফরাসি চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক সন্ধ্যা এবং বিভিন্ন আন্তর্জাতিক দিবস উদযাপনের মতো কার্যক্রম পরিচালনা করবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর