আজ বৃহস্পতিবার জয়পুরহাটে মৌসুমের প্রথম দুই ঘন্টা ব্যাপী বৃষ্টিপাত। আলু উৎপাদনে শ্রেষ্ঠ জেলা জয়পুরহাটে বৃষ্টিপাতে তলিয়ে গেছে ১১০ হেক্টর জমির আলুসহ বিভিন্ন ফসল।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাদিক এ প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার সকালে ব্যাপক বৃষ্টি হয় জয়পুরহাট জেলায় । সকালে জেলায় ৩২ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কোমরগ্রাম এলাকার কৃষক মোফাজ্জল হোসেন বলেন, তিন বিঘা জমির আলু পানিতে ডুবে গেছে। এতে ক্ষতির আশংকা করছেন তিনি। অপর কৃষক সামছুল জানান, আলুর দাম না পাওয়ায় ক্ষতির মধ্যে আবার বৃষ্টিতে আলু ডুবে যাওয়ায় ক্ষতির পরিমান বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন তিনি। তিনি এবার চার বিঘা জমিতে আলু চাষ করেছেন।
আলু উৎপাদনে শ্রেষ্ঠ জেলা জয়পুরহাটে আলু তোলা প্রায় শেষ পর্যায়ে থাকলেও প্রায় ১১০ হেক্টর জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমি থেকে দ্রুত পানি বের করে দেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে কৃষি বিভাগের পক্ষ থেকে। আলুর পরিপক্বতা তৈরি হওয়ায় তেমন ক্ষতির আশংকা নেই বলে জানান, কৃষি বিভাগের ওই কর্মকর্তা কৃষিবিদ সাদিক।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর