• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৬, ১০:৪৬ দুপুর

তেল আবিবে বিস্ফোরণ, মাটিতে পড়ে থাকা বস্তু না ধরতে আহ্বান ইসরায়েলের

ছবি: সংগৃহীত

ইসরায়েলের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের ছোড়া ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমার আঘাতে তেল আবিব অঞ্চলের একাধিক স্থানে বিস্ফোরিত হয়েছে।

এর আগে ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র বলেছিলেন, ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আকাশ থেকে পড়ে থাকা ধ্বংসাবশেষের কারণে তেল আবিবের কাছে দুটি স্থানে আগুন লাগে। 

তবে পরবর্তীতে ইসরায়েলের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ওই আগুনসহ মধ্য ইসরায়েলের আরও কয়েকটি স্থানে অগ্নিকাণ্ডের কারণ ছিল ইরানের ছোড়া ক্লাস্টার মিউনিশন।

রিশন লেজিয়ন শহরের মেয়র রায কিনসটলিচ বলেন, ‘গত এক ঘণ্টায় চালানো হামলার সময় শহরের কয়েকটি স্থানে একটি ক্লাস্টার মিউনিশন বিস্ফোরিত হয়েছে।’ তিনি জানান, এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তিনি বাসিন্দাদের মাটিতে পড়ে থাকা কোনো ধ্বংসাবশেষের কাছে না যেতে এবং তা স্পর্শ না করার আহ্বান জানিয়েছেন।

তার ভাষায়, ‘এসব ধ্বংসাবশেষের মধ্যে অবিস্ফোরিত ক্লাস্টার মিউনিশন থাকতে পারে, যা মানুষের জীবনের জন্য বিপজ্জনক হতে পারে।’

এদিকে ইসরায়েলি পুলিশের মুখপাত্র গিলি এলহাদাদ জানান, ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের আঘাতে সৃষ্ট একাধিক বিস্ফোরণের ঘটনায় পুলিশ বিভিন্ন স্থানে ছুটে যাচ্ছে। তিনি বলেন, ‘মোট সাতটি স্থানে ক্লাস্টার মিউনিশনের বিস্ফোরণ ঘটেছে।’

এলহাদাদ জানান, কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট কাজ করছে।

ক্লাস্টার বোমা এমন এক ধরনের অস্ত্র যা আকাশ থেকে বিমান বা মাটি থেকে মিসাইলের মাধ্যমে নিক্ষেপ করা হয়। একটি বড় কন্টেইনার বা বোমার ভেতরে শত শত ছোট ছোট বোমা (যাকে সাব-মিউনিশন বলে) থাকে। মাঝ আকাশে এই বড় বোমাটি ফেটে যায় এবং ছোট বোমাগুলো বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এই ছোট বোমাগুলোর একটি বড় অংশ নিক্ষেপের পর তাৎক্ষণিক বিস্ফোরিত না হয়ে মাটিতে 'অবিস্ফোরিত’ থেকে যায়। এগুলো পরবর্তীকালে ল্যান্ডমাইনের মতো কাজ করে এবং মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। 

সাধারণত ইসরায়েলের দূরপাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করতে পারে। কিন্তু ক্লাস্টার মিউনিশন থেকে ছড়িয়ে পড়া ছোট বোমাগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তুলনামূলকভাবে বেশি চ্যালেঞ্জ তৈরি করে।

সূত্র:  সিএনএন। 

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com