• ঢাকা
  • ঢাকা, সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১০ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ০৯:০৮ সকাল

খাল খনন কর্মসূচি উদ্বোধনে আজ দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

ফাইল ফটো

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে সোমবার (১৬ মার্চ) দিনাজপুর সফরে আসছেন। প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রথম জেলা সফর।

প্রধানমন্ত্রীর আগমনের খবরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে বইছে উৎসবের আমেজ। গ্রামবাসীর অনেকেই আনন্দে বিভোর। প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য উদগ্রীব হয়ে আছে পুরো এলাকা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলরামপুর গ্রামের সাহাপাড়া খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সারাদেশের ৫৩টি জেলায় খাল খননের উদ্বোধন করা হবে।

প্রধানমন্ত্রীর আগমনের আগে কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। মন্ত্রী ও এমপিরা সরাসরি তদারকিতে রয়েছেন। অনুষ্ঠানের স্থলে মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের উদ্বোধন করবেন। নিরাপত্তা জোরদার করতে সেনাবাহিনীর সদস্যরা অনুষ্ঠানের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করেছেন। দিনভর গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, আর র‌্যাব সদস্যরা ডগ স্কোয়াড নিয়ে এলাকায় সাঁড়াশি নজরদারি চালাচ্ছেন। 

প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে পৌঁছে সেখান থেকে বাসে দুপুর ১২টার মধ্যে কাহারোলে পৌঁছবেন। খাল খনন উদ্বোধনের পরে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। এরপর সাহাপাড়ায় খাল খনন এবং সুধী সমাবেশ শেষে জেলা শহরের শেখ ফরিদপুর কবরস্থানে নানা এম ই মজুমদার, নানি বেগম তৈয়বা মজুমদার ও বড় খালা বেগম খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন।
 
বিকেলে শহীদ বড় ময়দানের দক্ষিণ প্রান্তে আয়োজিত সুধী ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় এবং দলীয় ইফতার মাহফিল শেষে প্রধানমন্ত্রী রাতেই সৈয়দপুর বিমানবন্দর হয়ে ঢাকায় ফিরবেন। তার সফরকে ঘিরে দিনাজপুরে চলছে নিরাপত্তা, সভা মঞ্চ তৈরিসহ আনুষঙ্গিক প্রস্তুতি।

বলরামপুরের মানুষ এখনো বিশ্বাস করতে পারছে না যে প্রধানমন্ত্রী আসবেন। গহীন এই গ্রামে মানুষ প্রধানমন্ত্রীর স্বচক্ষে দেখার জন্য সবরকম প্রস্তুতি নিয়েছে। দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দিনাজপুরের মানুষ প্রস্তুত। 

খাল খননের মাধ্যমে এ এলাকায় মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটবে। ১২.৫ কিলোমিটার খাল পুনঃখনন হলে ১০ হাজার বিঘা জমি চাষের আওতায় আসবে এবং ৩৫ হাজার কৃষক উপকৃত হবেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি ছিল খাল খনন, পরিবেশ, কৃষি ও সবুজ বিপ্লব। প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি রক্ষা করছেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com