• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:২৪ বিকাল

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য: জেলা প্রশাসক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শিক্ষকদের আচরণ শিক্ষার্থীদের ওপর গভীরভাবে প্রভাব ফেলে। শিক্ষকেরা সুন্দর আচরণ করলে শিক্ষার্থীরাও সুন্দর আচরণের অধিকারী হবে। শিক্ষকেরা পরিপাটি থাকলে শিক্ষার্থীরা তাদের কাছ থেকে পরিপাটি থাকতে শিখবে। কোমলমতি শিশুরা এসব উপলব্ধি করতে পারে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিষ্কার থাকলে শিক্ষার্থীদের মন ভালো থাকবে এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বৃদ্ধি পাবে। বিদ্যালয়ের আঙিনা পরিচ্ছন্ন রাখলে শিশুরা তাদের নিজ বাড়ির আঙিনা পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত হবে।

রাজবাড়ীর পাংশায় মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সোমবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সম্মেলন কক্ষে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. তবিবুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম প্রমুখ।

সভায় দেশসেরা বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়।

এসময় পাংশা উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]