• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:০৬ দুপুর

হাসপাতালের উদ্বোধন অনুষ্ঠানে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ

ছবি: সংগৃহীত

নীলফামারীর ডিমলা উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন ও এনসিপি নেতাকর্মীদের যোগদান অনুষ্ঠানকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

অভ্যন্তরীণ কোন্দলের জেরে বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় এ বিশৃঙ্খলায় অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আলম সুপার মার্কেটের পাশে নবপ্রতিষ্ঠিত ‘ইনসাফ হাসপাতাল’-এর উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই আয়োজনে এনসিপিতে নতুন সদস্যদের যোগদান করার কথা ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান চলাকালীন দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পক্ষ চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং ব্যানার ছিঁড়ে ফেলে। আকস্মিক এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে অতিথি ও সাধারণ মানুষ দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

ভাঙচুরে অভিযুক্ত পক্ষের দাবি, বিতর্কিত এক ব্যক্তির মালিকানাধীন বাসা ভাড়া নিয়ে হাসপাতালটি চালু করা হচ্ছে, যা তাদের মতে আওয়ামী লীগকে পুনর্বাসনের একটি অপচেষ্টা।

এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ শাকিল প্রধান ও যুবশক্তির নেতা মজিবুল ইসলামসহ ১০-১২ জনের বিরুদ্ধে এই ভাঙচুরের অভিযোগ উঠেছে। তাদের দাবি, স্থানীয় নেতাদের পাশ কাটিয়ে কিছু সুবিধাভোগী এই আয়োজন করেছেন, যা দলীয় শৃঙ্খলার পরিপন্থি।

অন্যদিকে, আয়োজক ও উপস্থিত অতিথিরা এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও জনকল্যাণমূলক কাজের অন্তরায় বলে অভিহিত করেছেন। তাদের মতে, এমন সহিংসতা দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও এনসিপির জেলা কমিটির সিনিয়র সহসভাপতি আজিজুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেন, আমার অনুমতি ছাড়াই ব্যানারে আমার নাম ব্যবহার করা হয়েছে। এমনকি নামের আগে ‘বীর মুক্তিযোদ্ধা’ পদবি যোগ করায় আমি লজ্জিত ও ক্ষুব্ধ। বিষয়টি আমি আগে জানতাম না।

উল্লেখ্য, অনুষ্ঠানে জেলা কমিটির সদস্য সচিব ডা. কামরুজ্জামান দর্পণসহ জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে। কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com