• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ৩৯ সেকেন্ড পূর্বে
জিহাদ রানা
বরিশাল প্রতিনিধি
প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:১৮ বিকাল

ব্যক্তিগত ফায়দা লুটতে অস্থির বরিশাল সিটি কর্পোরেশন!

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক আসার পর থেকে ব্যক্তিগত সুবিধা হাসিলের জন্য কর্পোরেশনের স্টাফরা একে অন্যের ক্ষতি সাধনে দুর্নীতি দমন কমিশন এবং গণমাধ্যমকে ব্যবহার করছে। উদ্দেশ্যমূলক দুদকে অভিযোগ এবং নিউজ করিয়ে একজনের পদে অন্যজন বসার চেষ্টায় নতুন প্রশাসকের কান ভাড়ি করে ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ষড়যন্ত্রের তালিকা থেকে বাদ যাচ্ছেন না প্রধান নির্বাহী কর্মকর্তাও। বিশেষ করে প্রমাণ ছাড়া প্লানের নামে ঘুষ গ্রহনের অপবাদ এবং পরিত্যক্ত জায়গায় গবাদি পশু পালনের বিষয়টি নেগেটিভভাবে উপস্থাপন করা হয়েছে। অথচ আমানতগঞ্জ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে গড়ে তোলা বিশালাকারে গবাদি পশুর খামারের খবর মিডিয়ায় আসেনি বলে আক্ষেপ করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী।

জানা গেছে, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর সময়ের টেন্ডারবাজি, চাঁদাবাজি নানা অনিয়মের চিত্রের তথ্য জানতে বিসিসির ১৮ জন কর্মকর্তা-কর্মচারীর কাছে তথ্য চেয়ে তলব করে দুর্নীতি দমন কমিশন। কিন্তু সে বিষয়টি রং লাগিয়ে আবুল খায়ের আব্দুল্লাহর নাম বাদ দিয়ে উল্টো ১৮ জন কর্মকর্তাকে অভিযুক্ত বানিয়ে দুর্নীতির অভিযোগ এনে প্রতিবেদন করানো হয়।

এর আগে বিসিসির তৎকালীন হাট-বাজার শাখার প্রধান নুরুল ইসলামের নাম ব্যাবহার করে বিসিসির ১৫ জন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে দুদকের কাছে অভিযোগ করে বিসিসির কতিপয় ব্যক্তি। এ প্রসঙ্গে নুরুল ইসলাম জানান, তিনি কোন লিখিত বা মৌখিক অভিযোগ দায়ের করেনি। তার নাম ব্যবহার করে কেউ এই অভিযোগ দিয়েছে।

অপরদিকে সম্প্রতি বরিশাল শহরের পরিত্যক্ত দুটি মৃত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা পানি শোধনাগারকে জীবিত করার জন্য মন্ত্রণালয় তদবির করে ৮ কোটি টাকা ফান্ড বরাদ্দের ব্যবস্থা করেছে প্রধান নির্বাহ কর্মকর্তা রেজাউল বারী। কিন্তু সে বিষয়টি এখন পর্যন্ত গণমাধ্যমে আসেনি।

প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পটি আনা হলেও বাস্তবায়নের উদ্যোগ নেয়নি সাবেক প্রশাসক। নতুন দলীয় প্রশাসক কাজ করবেন বলে বড় কোনো প্রকল্পে তিনি হাত দেননি। তিনি জানান, এত ভালো কাজ করলাম তা কখনো মিডিয়ায় আসল না!

তিনি আরও জানান, স্থায়ী কর্মকর্তা-কর্মচারীদের ২০ বছরের পুরনো বকেয়া প্রায় ২৬ কোটি টাকা পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করেছেন তিনি । দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বেতন ৭৫০ টাকা উন্নতি করনের ব্যবস্থা করেছেন। স্বচ্ছভাবে টেন্ডার ব্যবস্থা করার কারণে হাট-বাজার ইজারার টাকা প্রায় ৩০০ থেকে ৪০০ গুন বেশি আদায় হাওয়ায় রাজস্ব বৃদ্ধি পেয়েছে। ট্রেড লাইসেন্স কার্যক্রম অনলাইনে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছেন। আইনগত জটিলতার কারনে প্লান পাশ জটিলতা অনেক আগ থেকেই ছিল। কিন্তু তার নামে সেখানে ডকুমেন্টস ছাড়া মিথ্যা নিউজ করানো হয়েছে। এখানে কেউ প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নিতে চাইলে তাকে বললেই তিনি পদ ছেড়ে দিতে রাজি বলে মন্তব্য করেন।

তিনি আরও জানান, শহরের পূর্ব পাশে কীর্তনখোলা নদীর তীর সংলগ্ন রাস্তার কাজ অসম্পূর্ণ অবস্থায় পরেছিল। সেটি সম্পন্ন করানোর ব্যবস্থা করা হয়েছে। এর বাহিরে শহর উন্নয়নে বেশ কিছু নতুন প্রকল্প মন্ত্রণালয় অনুমোদনের অপেক্ষায় থাকার কথাও জানান প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী।

এদিকে এসব ষড়যন্ত্রের পেছনে অনেকের মধ্যে একজন প্রশাসকের পিএস লতিকুল্লাহর নাম শোনা যাচ্ছে। নতুন প্রশাসকের কাছে বিভিন্নজনকে নেগেটিভভাবে উপস্থাপন করে নিজে ভালো হওয়ার চেষ্টা করছেন তিনি। প্রশাসনিক কর্মকর্তা হওয়ার জন্য সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে দলীয় লোক পরিচয় দিয়ে সুবিধা আদায় করতে গিয়ে এই কৌশল অবলম্বন করছেন বলে বিসিসির একাধিক সূত্রে জানা গেছে। অবশ্য এ বিষয়ে অভিযোগ অস্বীকার করে লতিকুল্লাহ দাবি করেছেন, তাকে নিয়েই অনেকে ষড়যন্ত্র করা হচ্ছে।

এ বিষয়ে বিসিসির প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন জানান, এগুলো ছোট খাট বিষয়। মিডিয়াই তো সব বিষয়ে গরম করে ফেলে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এ মাসের মধ্যেই চালু হবে। খালি জায়গা পড়েছিল হয়তো তাই সেখানে গবাদিপশু পালন করেছে। এখন চালুর প্রক্রিয়া শুরু হলে আবার সরিয়ে ফেলবেন। এতে দোষ কোথায়! এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো ট্রিটমেন্ট প্লান্টটি এ মাসের মধ্যেই চালু হচ্ছে।

এজন্য ৮ কোটি টাকা বরাদ্দ আছে। দু একটা জায়গা লিকেজ আছে। সেগুলো রিপিয়ার করলেই হয়ে যাবে। কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র বা পদ বাগিয়ে নিতে চেষ্টা করে লাভ নাই। নিয়মের বাইরে কিচ্ছু হবে না!

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com