যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ এবং গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। এতে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মো. রবিউল আওয়াল লাভলু প্রধান অতিথি হিসেবে অনলাইনে অংশগ্রহণ করে শুভেচ্ছা বিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বণিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ খান, শ্রমিক দলের সভাপতি মো. আরিফুল ইসলাম নবা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার, নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আরশেদ আলী ও দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে সকালে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ ঐক্য পরিষদের উদ্যোগে একটি র্যালি বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর