তীব্র গরমের সঙ্গে পাল্লা দিয়ে সারা দেশে বেড়েছে লোডশেডিং, যার ফলে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। শহরের তুলনায় গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করেছে, এতে সাধারণ মানুষ পড়েছে বড় ধরনের বিপাকে।
এ অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মন্তব্য করেছেন, “মাঝে মাঝে বিদ্যুৎ যায়, নাকি মাঝে মাঝে বিদ্যুৎ আসে?”
বুধবার (২২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য বলছে, মঙ্গলবার সন্ধ্যা পিকে (রাত ৯টা) আদানি থেকে বিদ্যুৎ এসেছে এক হাজার ৪৪৯ মেগাওয়াট। বুধবার ডে পিকে (দুপুর ১২টা) বিদ্যুৎ এসেছে ৭৫১ মেগাওয়াট।
মঙ্গলবার সন্ধ্যা পিকে লোডশেডিং ছিল এক হাজার ৮৪০ মেগাওয়াট। বুধবার ডে পিকে লোডশেডিং হয় দুই হাজার ২৭১ মেগাওয়াট।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর