• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২২ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৪:৪৬ দুপুর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চক্র ভেঙে দিল ইরান, ২ শতাধিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গোয়েন্দা সংস্থা পশ্চিম ইরানের বিভিন্ন প্রদেশে অভিযান চালিয়ে একাধিক নাশকতাকারী চক্র ভেঙে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, এসব চক্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তায় দেশের পশ্চিম সীমান্তে সামরিক হামলার পরিবেশ তৈরির চেষ্টা করছিল।

আইআরজিসি জানায়, কুর্দিস্তান ও কেরমানশাহ প্রদেশে ধারাবাহিক গোয়েন্দা অভিযানের মাধ্যমে ‘বিরোধী-বিপ্লবী’ গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি দল শনাক্ত ও নিষ্ক্রিয় করা হয়েছে।

কুর্দিস্তান প্রদেশে পরিচালিত জটিল গোয়েন্দা অভিযানে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর কয়েকটি সাংগঠনিক সেল ধ্বংস করা হয়। এতে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একজন নিহত হয়েছে। পাশাপাশি ৮টি আরপিজি লঞ্চার ও দুই হাজারের বেশি গুলি জব্দ করা হয়েছে।

এছাড়া দেশের ভেতরে সক্রিয় বিরোধী গোষ্ঠীর সঙ্গে যুক্ত আরও ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে একটি অস্ত্র চোরাচালান চক্র ভেঙে দিয়ে ১০টি একে-৪৭ রাইফেল, ২,২৫০ রাউন্ড গুলি, দুটি শিকারি অস্ত্র, সাতটি আরপিজি লঞ্চার, ৯০টি বিস্ফোরক ডেটোনেটর এবং কয়েকটি স্যাটেলাইট ইন্টারনেট ডিভাইস জব্দ করা হয়েছে।

কেরমানশাহ প্রদেশে আইআরজিসির গোপন অভিযানে ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১৪৪ জন অবৈধ অস্ত্র বাণিজ্যের সঙ্গে জড়িত বলে জানানো হয়েছে। অভিযানে ১৭টি অস্ত্র ও ১,২০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এছাড়া ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট চারজন গুপ্তচরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গানপাউডার, ডেটোনেটর এবং পেলেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। আইআরজিসির দাবি, এসব কার্যক্রমের জন্য তারা মোসাদের কাছ থেকে অর্থ পেত।

আরও সাতজন বিচ্ছিন্নতাবাদী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যারা ইম্প্রোভাইজড বিস্ফোরক (আইইডি) তৈরি এবং অবৈধ অস্ত্র সংগ্রহের মাধ্যমে সরকারি ও সামরিক স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল।

আইআরজিসি জানিয়েছে, দেশের নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সূত্র- তাসনিম নিউজ।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com