• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
শেখ সাদী ভূইয়া
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৬:১৫ বিকাল

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানান তাঁরা।

দুপুর দুইটায় যবিপ্রবির প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের এনপিবি নিউজের প্রতিনিধি ও যবিপ্রবিসাসের সাধারণ সম্পাদক শেখ সাদী ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল আমিন, সাবেক সাধারণ সম্পাদক ও কা ল বেলার প্রতিনিধি এটিএম মাহফুজ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি তানভীর খন্দকার, জনকণ্ঠের প্রতিনিধি ইমরান হোসেন, দৈনিক যশোরের প্রতিনিধি রকিবুল হাসান তারেক, রাইজিং বিডির প্রতিনিধি ইমদাদুল ইসলাম ও যবিপ্রবিসাস সদস্য রোকাইয়া।

মানববন্ধনে যবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক কা লবে লার প্রতিনিধি এটিএম মাহফুজ বলেন, "স্বাধীনতা পূর্ব ও পরবর্তী সময়ে দেশ-জাতির কল্যাণে গণমাধ্যম সব সময় স্বাধীনভাবে কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতে কাজ করেছিলেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ক্ষমতাসীন ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের ওপর ন্যাক্কারজনক হামলা করলো। যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। আমরা গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।"

যবিপ্রবিসাস সদস্য রোকাইয়া বলেন, "ঢাবির সাংবাদিক সমিতির সদস্যদের ওপর ছাত্রদলের হামলার মতো নিকৃষ্ট কাজের প্রতিবাদ স্বরূপ আমরা এ মানববন্ধন কর্মসূচি। আমরা মনে করি সাংবাদিক যেখানে সর্বদা সত্য প্রকাশে সোচ্চার তাদের ওপর এমন হামলা অমানবিক এবং প্রশ্নবিদ্ধ একটি কাজ। দেশের সেরা বিদ্যাপীঠগুলোতে কর্মরত সাংবাদিকদের ওপর এ আক্রমণ কখনোই কাম্য নয়। ঘটনা পরবর্তী পদক্ষেপও নিন্দনীয়। আমরা দ্রুতই এ ঘটনার পূর্ণ তদন্ত ও শাস্তির বাস্তবায়ন চাই।"

মানববন্ধনের সমাপনী বক্তব্যে যবিপ্রবিসাস সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন বলেন, "গত বৃহস্পতিবার শাহবাগ থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক সহকর্মী ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ছাত্রদলের ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন। আমরা এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও ঘৃণা জানাই। দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠে দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর এমন হামলা শুধু দুঃখজনকই নয়, বরং মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। আমরা অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকারের ওপর জোর দাবি জানাচ্ছি।"

এছাড়াও মানববন্ধনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com