• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৪৬ রাত

মির্জা ফখরুলের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জামায়াতের

ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

শনিবার এ বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি মহাসচিব জামায়াতে ইসলামীর বিরুদ্ধে “রাজনৈতিকভাবে নির্মূল করার” যে হুমকি দিয়েছেন, তা অসাংবিধানিক, অশোভন এবং অগ্রহণযোগ্য। তিনি দাবি করেন, এ ধরনের বক্তব্য গণতান্ত্রিক রাজনৈতিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বরং এতে অতীতের স্বৈরাচারী রাজনৈতিক ভাষার প্রতিফলন দেখা যায়, যা অত্যন্ত দুঃখজনক। তিনি আরও বলেন, একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাছ থেকে এমন বক্তব্য দেশবাসী প্রত্যাশা করে না। এ ধরনের মন্তব্য দেশে সহিংসতা ও উসকানিমূলক পরিস্থিতি সৃষ্টি করতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

মিয়া গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, দেশের জনগণ যখন দীর্ঘ সংগ্রামের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়ে গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, তখন বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে এমন বক্তব্য দেওয়া উদ্বেগজনক। তার মতে, এ ধরনের বক্তব্য থেকে প্রতীয়মান হয় যে, বিরোধী শক্তিকে দমন করে দেশে আবারও একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হতে পারে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘সচেতন দেশবাসী মনে করে, কোনো দল বা ব্যক্তি যখন আদর্শ, যুক্তি ও নৈতিকতা দিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলায় ব্যর্থ হয়, কেবল তখনই এ ধরনের সন্ত্রাস ও সহিংসতার মতো উসকানিমূলক বক্তব্য দিয়ে নিজেদের রাজনৈতিক দেউলিয়াত্বেরই পরিচয় দেয়।’

তিনি বলেন, ‘বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই, অতীতের আওয়ামী ফ্যাসিবাদী শক্তি সাড়ে ১৭ বছর অন্যায়ভাবে অগণতান্ত্রিক ও সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মূল করতে পারেনি। সুতরাং আমি আশা করি যে, এ ধরনের অপরিণামদর্শী বক্তব্য থেকে বিএনপি মহাসচিব বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশকে সমুন্নত রাখবেন। অতীতে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে নির্মূল করতে গিয়ে আওয়ামী ফ্যাসিবাদীরাই প্রত্যাখ্যাত হয়েছে। অনুরূপভাবে কেউ বা কোনো দল জামায়াতে ইসলামীকে নির্মূল করার ষড়যন্ত্র করলে এ দেশের জনগণ তাদেরও একইভাবে প্রত্যাখ্যান করবে। কাজেই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নির্মূল করার হুমকি দিয়ে, ভয় দেখিয়ে কাবু করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের অগণতান্ত্রিক ও উসকানিমূলক ভাষা ব্যবহার করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে না দিয়ে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ভাষায় কথা বলার জন্য আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি আহ্বান জানাচ্ছি।’

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com