• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৪ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ মে, ২০২৬, ০২:০১ দুপুর

বার্জার পেইন্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

ছবি: সংগৃহীত

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন মহসিন হাবিব চৌধুরী। গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে তাঁকে আগামী ১ আগস্ট থেকে পাঁচ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

মহসিন হাবিব চৌধুরী বর্তমানে কোম্পানিটির চিফ অপারেটিং অফিসার ও পরিচালক হিসেবে কর্মরত আছেন। ১৯৯৫ সালে বার্জার পেইন্টসে যোগদানের পর তিনি বিক্রয়, বিপণন এবং অপারেশনাল ব্যবস্থাপনার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কোম্পানির ধারাবাহিক প্রবৃদ্ধি ও বাজারে শীর্ষস্থান ধরে রাখতে তিনি দীর্ঘ সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এই নিয়োগ আগামী বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং প্রচলিত আইন ও বিধিবিধানের অধীন থাকবে।

একই সভায় পরিচালনা পর্ষদ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক রুপালি হক চৌধুরীকে নতুন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ১ আগস্ট থেকে তিনি পরবর্তী দুই বছরের জন্য কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর (বিপিবিএল সাবসিডিয়ারিজ), কো-অর্ডিনেশন ডিরেক্টর (জয়েন্ট ভেঞ্চারস) এবং নন-এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

রুপালি হক চৌধুরী ২০০২ সালে বার্জার পেইন্টসে যোগ দেন এবং ২০০৮ সাল থেকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার দীর্ঘ সময়ের নেতৃত্বে কোম্পানিটি ব্যবসায়িক সম্প্রসারণ ও কৌশলগত রূপান্তরের বিভিন্ন ধাপ সফলভাবে অতিক্রম করেছে।

পরিচালনা পর্ষদ মহসিন হাবিব চৌধুরী এবং রুপালি হক চৌধুরীর নিষ্ঠা ও অসাধারণ নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পর্ষদ আশা করছে, তাদের ভবিষ্যৎ দিকনির্দেশনায় কোম্পানি টেকসই প্রবৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]