• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৩ মে, ২০২৬, ১০:১২ দুপুর

সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৮

ছবি: সংগৃহীত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাক ও শ্রমিকবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। রোববার (৩ মে) ভোর ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের তেতলী বাজার এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি ডিআই পিকআপে করে বেশ কয়েকজন নির্মাণশ্রমিক সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। পথে বিপরীত দিক থেকে আসা কাঠবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং গুরুতর আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও কয়েকজনের মৃত্যু হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন নিহত হন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। নিহতদের সবাই নির্মাণশ্রমিক।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন—সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই উপজেলার শেষস্তি গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা. মুন্নি (৩৫), সিলেটের জালালাবাদ থানার লালারগাঁও এলাকার সুজাত আলীর ছেলে মো. বদরুল (৩০) এবং দিরাই উপজেলার নুরনগর এলাকার মৃত নূর সালামের ছেলে মো. ফরিদুল (৩৫)।

অন্য ৪ জনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় আরও কয়েকজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]