• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ৪২ সেকেন্ড পূর্বে
সোহেল রানা
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৭ অক্টোবর, ২০২৬, ০৪:২২ দুপুর

সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে যুব সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেন সংগঠনটির নেতাকর্মীরা। সকাল ১১টায় শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এক যুব সমাবেশের আয়োজন করা হয়।

জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন খান ও সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদের নেতৃত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান প্রধান সড়ক থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

​সমাবেশ শেষে ইসলামিয়া কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাজার স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ​

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যুবদল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী সংগঠন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের গণতন্ত্র রক্ষা, মানুষের ভোটাধিকার এবং যুবসমাজের কল্যাণে রাজপথে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। ​

বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যুবসমাজকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। সিরাজগঞ্জে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে জেলা যুবদল মাঠপর্যায়ে সক্রিয় ছিল এবং ভবিষ্যতেও দেশ ও জনগণের কল্যাণে যেকোনো দায়িত্বশীল ভূমিকা পালনে তারা প্রস্তুত রয়েছে। ​

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহসভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ খান হাসান এবং সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]