• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৪:১০ দুপুর

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ২ পুলিশসহ নিহত ৭

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সারাই নওরং তহসিলে মঙ্গলবার ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

জেলা পুলিশের মুখপাত্র কুদরাতুল্লাহ খান জানান, বিস্ফোরণে আরও অন্তত ২৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, বিস্ফোরণটি কোনো বিস্ফোরকবোঝাই যানবাহন থেকে ঘটতে পারে। তবে এটি আত্মঘাতী হামলা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে।

নিহত দুই পুলিশ সদস্যের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন আদিল জান ও রাহাতুল্লাহ। তাদের মরদেহ লাক্কি মারওয়াতের তহসিল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বান্নু হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, বিস্ফোরণের সময় ওই ব্যস্ত চত্বরে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরা। বিস্ফোরণে আশপাশের কয়েকটি দোকান ও তিন চাকার যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার পর ডিএসপি নওরং সার্কেলের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুরো এলাকা ঘিরে রেখে আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং সাধারণ মানুষকে এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি ঘটনাটির নিন্দা জানিয়ে পুলিশের মহাপরিদর্শকের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সহায়তা ও আহতদের উন্নত চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

এর আগে শনিবার রাতে বান্নু জেলার ফতেহ খেল পুলিশ পোস্টে আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন পুলিশ সদস্য নিহত হন। সাম্প্রতিক এই ধারাবাহিক হামলায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

সূত্র: ডন

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]