• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১৭ মিনিট পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৯:৪২ সকাল

মেসি জাদুতে নতুন ভেন্যুতে মায়ামির ঐতিহাসিক জয়

ছবি: সংগৃহীত

দীর্ঘ এক মাসের প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। নতুন নু স্টেডিয়ামে চার ম্যাচ অপেক্ষার পর গতকাল রোববার প্রথম জয়ের আনন্দে ভাসল ইন্টার মায়ামি। ম্যাচের নায়ক লিওনেল মেসি। একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে করান আরেকটি। তার দারুণ পারফরম্যান্সে  পোর্টল্যান্ড টিম্বার্সকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে উৎসবে মেতে ওঠে মায়ামি শিবির।

ম্যাচের আধঘণ্টা পরই মেসি গোলমুখ খোলেন। ৩১তম মিনিটে প্রতিপক্ষের বক্স থেকে একটু দূরে লুইস সুয়ারেজকে পাস দেন তিনি। উরুগুয়ান তারকা বক্সের মধ্যে বল বাড়ান। তারপর সেগোভিয়ার ঠেলে দেওয়া বল বাঁ পায়ের কোনাকুনি শটে জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।

বিরতির আগে আরেকবার জাদু দেখান মেসি। সুয়ারেজের সঙ্গে বল আদানপ্রদান করে আটবারের ব্যালন ডি’অর জয়ী বক্সে ঢোকেন। তারপর পায়ের দারুণ কাজে টিম্বার্সের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে পাস দেন জার্মান বার্তেরামেকে। মেক্সিকোর আন্তর্জাতিক ফুটবলারের গোল করতে সমস্যা হয়নি।

দারুণ এই রাত মেসি দ্বিতীয় গোল করে স্মরণীয় করতে পারতেন। স্টপেজ টাইমে তার চমৎকার ফ্রি কিক টিম্বার্সের দেয়ালের ওপর দিয়ে লক্ষ্যে ছুটেছিল। প্রতিপক্ষ কিপার জেমস পান্তেমিস দারুণ সেভে তাকে মৌসুমের ১৩তম গোলবঞ্চিত করেন।

মেসি জাদুতে নু স্টেডিয়ামে খারাপ সময় কাটিয়ে উঠল মায়ামি। তিন ড্র ও এক হারের পর নতুন ভেন্যুতে প্রথম জয় এলো। বিশ্বকাপের আগে মায়ামির আরেকটি ম্যাচ বাকি আছে। হেরনদের সঙ্গে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচ খেলে আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দেবেন মেসি ও রদ্রিগো ডি পল।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]