• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৮:৩৮ সকাল

ক্যালিফোর্নিয়ার মসজিদে ভয়াবহ বন্দুক হামলা, নিহত ৫

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো কাউন্টির বৃহত্তম মসজিদে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মসজিদের এক নিরাপত্তাকর্মীসহ তিনজন নিহত হয়েছেন। পরে সন্দেহভাজন দুই কিশোর বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া যায়। পুলিশ ধারণা করছে, তারা আ ত্ম হ ত্যা করেছে।

সোমবার (১৮ মে) স্থানীয় সময় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে সান দিয়েগোর ইসলামিক সেন্টারে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সান দিয়েগো পুলিশের প্রধান স্কট ওয়াহল জানান, ঘটনাটি ঘৃণাজনিত অপরাধ (হেট ক্রাইম) হিসেবে তদন্ত করছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও এফবিআই। তবে হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, হামলাকারী দুই কিশোরের বয়স ১৭ ও ১৮ বছর। হামলার আগে তাদের একজনের মা পুলিশকে ফোন করে জানান, তার ছেলে বাড়ি থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও একটি গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তিনি আরও জানান, ছেলেটি আ ত্ম হত্যাপ্রবণ ছিল এবং তার সঙ্গে আরেক কিশোর ছিল। তারা দুজনই সামরিক পোশাক বা ক্যামোফ্লাজ পরিহিত ছিল।

এরপর পুলিশ বিভিন্ন এলাকায় সতর্কতামূলক টহল জোরদার করে। ঠিক সেই সময় ইসলামিক সেন্টারে সক্রিয় বন্দুক হামলার খবর আসে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলায় নিহত তিনজনই মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। নিহত নিরাপত্তাকর্মী আরও বড় ধরনের প্রাণহানি ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার কিছুক্ষণ পর একটি গাড়ির ভেতর দুই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের শরীরে গুলির চিহ্ন ছিল এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা নিজেদের গুলিতে নিহত হয়েছে।

ঘটনার সময় মসজিদ কমপ্লেক্সে অবস্থিত স্কুলে শিশুদের ক্লাস চলছিল। তবে সব শিশু নিরাপদ রয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

সান দিয়েগো ইসলামিক সেন্টারের ইমাম ও পরিচালক তাহা হাসানে বলেন, “আমরা আগে কখনো এমন ট্র্যাজেডির মুখোমুখি হইনি। একটি উপাসনালয়কে লক্ষ্যবস্তু বানানো অত্যন্ত নিন্দনীয়।”

পুলিশ জানায়, হামলার খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই ৫০ থেকে ১০০ জনের বেশি পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে যায়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোনো গুলি চালায়নি।

এদিকে, হামলার সময় কাছাকাছি এলাকায় এক ল্যান্ডস্কেপ কর্মীকেও লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। পুলিশ এ ঘটনাকেও মূল হামলার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে তদন্ত করছে।

উল্লেখ্য, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা ও বার্ষিক হজ মৌসুম শুরুর আগেই এ হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রে মুসলিম ও ইহুদি সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা উদ্বেগ বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]