• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ১ ঘন্টা পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০২:৩৭ দুপুর

কিশোরগঞ্জে উদ্বোধন হলো ভূমিসেবা মেলা, মিলবে তাৎক্ষণিক ভূমি সেবা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এ স্লোগানে সারাদেশের ন্যায় তিন দিনব্যাপী কিশোরগঞ্জেও ভূমিসেবা মেলা উদ্বোধন হয়েছে। মেলাটি ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে। এই উপলক্ষে মঙ্গলবার (১৯ মে ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে মিলিত হয়।

এসময় জেলা প্রশাসক সোহানা নাসরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ-১ সদর ও হোসেনপুর আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ তোফাজ্জল হোসেন, উপ পরিচালক স্থানীয় সরকার ( উপ সচিব) জেবুন নাহার শাম্মী, ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ দিদারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) মোঃ ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ এরশাদুল আহমেদ, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান মারুফ, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) নিলুফা আক্তার রুপা প্রমুখ।

ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমিসেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে ভূমিসেবা মেলা-২০২৬ মঙ্গলবার ১৯ মে হতে ২১ মে পর্যন্ত সারাদেশে একযোগে তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে সকালে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।

মেলায় বিভিন্ন ভূমিসেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করাসহ তাৎক্ষণিক ভূমি সেবা প্রদান করা হবে।

পরে জেলা প্রশাসক সোহানা নাসরিন, জাতীয় কর্মসূচির আলোকে কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা বেলুন উড়িয়ে উদ্বোধন করা হয়।

এছাড়াও জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে ভূমিসেবা এই মেলা উদ্বোধন করা হয়।

এসময় জেলা প্রশাসক সোহানা নাসরিন, মেলায় অবস্থিত বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সাথে কথা বলেন। এসময় তিনি বলেন, জেলার নাগরিকগণ অনলাইনে কিংবা সেবা বুথসমূহ হতে খুব সহজেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]