• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৯ মিনিট পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৫:৫১ বিকাল

জয়পুরহাট জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাটে জেলা পরিষদের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল সমন্বয় ও পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সরকার মোহাম্মদ রায়হান।

এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, জেলা শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ শফিকুল ইসলাম তালুকদার,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী উম্মে রোমান খান জনি,জেলা সমাজ কার্যালয়ের উপপরিচালক(অতিরিক্ত দায়িত্ব) সালেকুল ইসলাম, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।

​সভায় জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি, রাজস্ব আদায় এবং দাপ্তরিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের সার্বিক পর্যালোচনা করা হয়। ​আলোচ্য বিষয় ও সিদ্ধান্তসমূহ: সভায় অত্যন্ত গুরুত্বের সাথে বেশ কয়েকটি এজেন্ডা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​সভায় বক্তারা বলেন, জয়পুরহাটের স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করতে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চলমান প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেওয়া হয়।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]