• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৬:১১ বিকাল

জয়পুরহাটে ভিজিএফের চাল বিতরণ, ৪৬২৫ পরিবার পেল সহায়তা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাট পৌরসভার উদ্যোগে বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে জয়পুরহাট পৌরসভা চত্বরে ৯টি ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও দুস্থ ৪ হাজার ৬২৫ পরিবারের মাঝে সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট পৌরসভার নির্বাহী প্রকৌশলী একে এম তোফাজ্জল হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হাশেম এবং উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান।

জয়পুরহাট পৌরসভার প্রশাসক উত্তম কুমার রায় বলেন, জয়পুরহাট পৌরসভায় এবার ভিজিএফ হিসেবে ৪৬ দশমিক ২৫০ টন চাল বরাদ্দ এসেছে।এই চাল ৪ হাজার ৬২৫টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রত্যেক সুবিধাভোগী ১০ কেজি করে চাল পাচ্ছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]