• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ ঘন্টা পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ০৭:৪৪ বিকাল

সরিষাবাড়ীতে তিনদিনব্যাপী জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা মেল উদ্বোধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ীতে বর্ণাঢ়্য আয়োজনে শুরু হয়েছে তিনদিনব্যাপী জনবান্ধব অটোমেটেড ভূমি সেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিজ্ আফরোজা আফসানাএর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল কবীর তালুকদার এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)শওকত জামিল, পাট কর্মকর্তা ইফাদ হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং ভূমি বিষয়ে নাগরিক সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই এই মেলার আয়োজন। মেলায় স্থাপিত বিশেষ সেবা বুথ ও ইউনিয়ন ভূমি অফিসের স্টলগুলো থেকে নাগরিকেরা সরাসরি ই-নামজারী আবেদন ও নিষ্পত্তি, ডিজিটাল পদ্ধতিতে ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান, অনলাইন খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমি পোর্টালে সরাসরি নাগরিক নিবন্ধন, করতে পারবেন। মেলার প্রথম দিনে উপজেলা ভূমি অফিস হতে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জাতীয় পর্যায়ের মূল উদ্বোধনী অনুষ্ঠানের সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয় সরিষাবাড়ী উপজেলা প্রশাসন।

মেলা প্রাঙ্গণে শিক্ষার্থী ও সাধারণ জনগণের মাঝে ভূমি সেবা বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং ডিজিটাল ভূমি সেবার প্রক্রিয়া নিয়ে তৈরি বিভিন্ন অডিও-ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ দালালের দৌরাত্ম্য ছাড়াই সহজে আধুনিক ভূমি সেবা গ্রহণ করতে পারবেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তর ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারী, রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]