• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৩:১৩ দুপুর

রান্নার প্রয়োজনীয় উপকরণ নিয়ে খাস ফুডের আয়োজন

ছবি: সংগৃহীত

ঈদুল আজহা মানেই শুধু কোরবানি নয়; এই উৎসব পরিবার ও আত্মীয়স্বজনকে একত্রিত করার এক বিশেষ উপলক্ষ, যেখানে আনন্দ ভাগাভাগি হয় গল্পে, হাসিতে আর রান্নার সুবাসে। এই উৎসবের বড় একটি অংশজুড়েই থাকে নানা ধরনের ঐতিহ্যবাহী রান্নার আয়োজন।

রেজালা, বিরিয়ানি, কাবাব কিংবা চাপ-যে পদই হোক, একটি জায়গায় সবাই একমত: ভালো রান্নার আসল ভিত্তি হচ্ছে উপকরণের গুণগত মান। যত চেষ্টাই করা হোক, খাঁটি ও মানসম্মত উপকরণ ছাড়া সেই কাঙ্ক্ষিত “ঈদের স্বাদ” পাওয়া কঠিন।

এই বাস্তবতাকে সামনে রেখে খাস ফুড ঈদুল আজহা উপলক্ষে নিয়ে এসেছে রান্নার প্রয়োজনীয় উপকরণের একটি সমন্বিত সমাধান। মাংস রান্নার জন্য খাঁটি মসলা ও কাঠের ঘানিতে ভাঙানো সরিষার তেল, পাশাপাশি বিরিয়ানি ও পোলাওয়ের জন্য সুগন্ধি চিনিগুঁড়া চাল এবং প্রিমিয়াম ঘি-সবই এক জায়গায় সহজলভ্য করা হয়েছে।

ব্যস্ত সময়েও ঐতিহ্যবাহী স্বাদ বজায় রাখতে হালিমপ্রেমীদের জন্য রয়েছে খাস হালিম মিক্স। পাশাপাশি ডেজার্টের আয়োজনেও রয়েছে বৈচিত্র্য- লাচ্ছা সেমাই, ফিরনি মিক্স এবং বগুড়ার দই, যা ঈদের খাবারের টেবিলকে আরও পরিপূর্ণ করে তোলে।

শুধু নিজের পরিবারের জন্যই নয়, গ্রাহকরা চাইলে এসব পণ্য দিয়ে প্রিয়জনদের জন্য আকর্ষণীয় গিফট বাস্কেটও তৈরি করতে পারবেন, যা ঈদের শুভেচ্ছা বিনিময়কে করে তুলবে আরও অর্থবহ।

খাস ফুড জানায়, তাদের লক্ষ্য শুধুমাত্র পণ্য বিক্রি নয়; বরং গ্রাহকদের জন্য নিরাপদ, স্বাস্থ্যকর ও বিশ্বাসযোগ্য খাদ্য নিশ্চিত করা। দেশের বিভিন্ন প্রান্তে অবস্থিত তাদের আউটলেট এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা সহজেই এসব পণ্য সংগ্রহ করতে পারছেন।

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ১১ বছরের পথচলায় খাস ফুড নিরাপদ এবং খাঁটি খাদ্যপণ্য ভোক্তাদের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে ব্র্যান্ডটি সারাদেশের গ্রাহকদের সেবা দিতে আউটলেট, অনলাইন সেবা এবং রিটেইল ডিস্ট্রিবিউশনের মাধ্যমে একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]