• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪৪ মিনিট পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ২৬ মে, ২০২৬, ০৭:৩৮ বিকাল

শেরপুরে কেল্লাপোষী মেলায় যুবককে ছুরিকাঘাত, অবস্থা আশঙ্কাজনক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শেরপুর উপজেলায় কেল্লাপোষী এলাকার একটি মেলায় পূর্ব শত্রুতার জের ধরে সিয়াম শেখ (১৭) নামের এক তরুণকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে সাড়ে দশটার দিকে মেলার মধ্যে এই সহিংসতার ঘটনাটি ঘটে। আহত সিয়াম শেখ শেরপুর উপজেলার মধ্য জামুর এলাকার হামিদ শেখের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার রাতে কেল্লাপোষী এলাকার মেলায় যান সিয়াম শেখ। সেখানে পূর্ব বিরোধের জেরে কিছু যুবকের সাথে তার তীব্র বাকবিতণ্ডা ও কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র বের করে সিয়ামের ওপর চড়াও হয় এবং তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় মাটিতে ফেলে রেখে পালিয়ে যায়।

মেলায় উপস্থিত লোকজন ও সিয়ামের স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রক্তাক্ত অবস্থায় সিয়ামকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সিয়ামের শরীরে গুরুতর জখম রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার পর বেশ কিছু সময় পার হলেও এখন পর্যন্ত এই বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ বা আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি। সিয়ামের পরিবার বর্তমানে তার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় আইনি ব্যবস্থা নিতে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে। তবে মেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার শেরপুর থানা উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি আমার কাছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং ঘটনার ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]