• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৬ ঘন্টা পূর্বে
মোস্তফা কামাল
সখিপুর, টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত : ২৮ মে, ২০২৬, ১০:১২ রাত

সখীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঈদের দিন আর বাড়ি ফেরা হলো না টাঙ্গাইলের সখীপুরের কলেজ শিক্ষার্থী কানন আহমেদের (১৭)। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া পুকুরপাড় মোড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহত কানন উপজেলার জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে এবং টাঙ্গাইলের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সড়কে ছিটকে পড়েন আরোহীরা। রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাননকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয়েছেন কাননের ফুফাতো ভাই আশিকুর রহমান (১৬) এবং অপর মোটরসাইকেল চালক শফিকুল ইসলাম (৩৫)। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। স্বজনরা জানান, ঈদ উপলক্ষে পরিবারের সবার সঙ্গে আনন্দে সময় কাটাচ্ছিল কানন। কেউ ভাবতেও পারেনি, কয়েক ঘণ্টার ব্যবধানে সেই আনন্দ পরিণত হবে শোকে। সন্তানের মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছেন মা, নির্বাক হয়ে পড়েছেন বাবা। বাড়ির আঙিনাজুড়ে এখন শুধুই কান্না আর আহাজারি।

একটি সম্ভাবনাময় তরুণ প্রাণের এমন আকস্মিক বিদায়ে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বন্ধু, সহপাঠী ও প্রতিবেশীরা সামাজিক যোগাযোগমাধ্যমেও কাননের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]