• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ১০:৫৯ রাত

ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে প্রধানমন্ত্রীর দপ্তরে যেতেও রাজি আমি: পরিবেশ মন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লায় বন ও পরিবেশ মন্ত্রী হাবিবুর রহমান খান আবদুল আউয়াল মিন্টু বলেছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আপনাদের জন্য প্রয়োজনে আদালতে যেতেও রাজি আছি। গতকাল রোববার বিকেলে বিজয়পুর মহিলা কলেজ মাঠে কুমিল্লা ইপিজেডের বর্জ্য প্রাকৃতিক খালে ছড়িয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাচ্চাদের শারীরিক মানসিক বিকাশে সুস্থ পরিবেশ অত্যন্ত জরুরি। আমাকে আল্লাহ এবং আমার দল যে দায়িত্ব দিয়েছেন তা সুষ্ঠুভাবে পালন করব। পরিবেশ মন্ত্রী বলেন, গুংইঙ্গাজুরি খালের পানিটা দেখলাম, খুব মন খারাপ হলো। পরিবেশ এমন হওয়ার কথা না। আমি স্বচক্ষে দেখলাম। এ সপ্তাহের মধ্যে ইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। তারা কোন মন্ত্রণালয়ের অধীনে তা বিবেচ্য বিষয় নয়। তাদের বর্জ্যে মানব পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা হতে দেওয়া যায় না। ইপিজেড যেমন দরকার, তেমনি সুষ্ঠু পরিবেশও দরকার।

মন্ত্রী আরও বলেন, আপনাদের খালের পানি যেন দূষিত না হয়, সেটা দেখভালের দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করব। আমি যদি দায়িত্ব পালন না করি, তাহলে আমি তো এ রাস্তা দিয়েই যাতায়াত করি, আপনারা আমার গাড়ি আটকে দেবেন। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ৬ (সদর, সদর দক্ষিণ) আসনের এমপি মনিরুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, কৃষকদলের সভাপতি মোস্তফা জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরীসহ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সদস্যরা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]