• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ জুন, ২০২৬, ০৮:৪৩ রাত

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদের প্রথম জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মিছিল বের করার চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে এবং চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীরা মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জড়ো হন। জানাজা শেষে তাদের একটি অংশ ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে মিছিল বের করার চেষ্টা করেন।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করেন এবং কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যান।

ধানমন্ডি থানা সূত্র জানিয়েছে, স্লোগান ও মিছিলের চেষ্টার সময় কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের পরিচয় বা সংখ্যা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক মন্ত্রী এবং উনসত্তরের গণ-অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদ সোমবার বিকেলে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছরের ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]