• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৫ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২৬ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ জুন, ২০২৬, ১২:০৫ রাত

জুনের ৩ দিনে প্রবাসী আয় এলো ৪৮৩ মিলিয়ন ডলার

ফাইল ফটো

চলতি বছরের জুন মাসের প্রথম তিন দিনে দেশে ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৪৮ কোটি ৩০ লাখ ডলার) রেমিট্যান্স এসেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয়ের প্রবাহ প্রায় ২০ শতাংশ কমেছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান রেমিট্যান্স প্রবাহ এবং ডলার ক্রয় সংক্রান্ত সর্বশেষ তথ্য প্রকাশ করেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুনের প্রথম তিন দিনে আসা মোট ৪৮৩ দশমিক ০৫ মিলিয়ন ডলারের মধ্যে ৩ জুন একদিনেই দেশে এসেছে ১১৬ দশমিক ৩১ মিলিয়ন ডলার। অন্যদিকে, গত বছরের একই সময়ে অর্থাৎ ২০২৫ সালের ১ থেকে ৩ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছিল ৬০৩ দশমিক ৫১ মিলিয়ন ডলার।

সে হিসাবে, চলতি বছরের জুনের শুরুতে প্রবাসী আয়ের প্রবাহ আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৯৬ শতাংশ হ্রাস পেয়েছে।

তবে জুনের শুরুতে কিছুটা ধীরগতি থাকলেও সামগ্রিকভাবে ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। চলতি অর্থবছরের ১ জুলাই ২০২৫ থেকে ৩ জুন ২০২৬ পর্যন্ত দেশে মোট ৩৩ দশমিক ২৪ বিলিয়ন (৩,৩২৪ কোটি) ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২৮ দশমিক ১১ বিলিয়ন ডলার। ফলে বিদায়ী অর্থবছরের তুলনায় এবার রেমিট্যান্সে বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে ১৮ দশমিক ২৫ শতাংশ।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]