• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৮ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৮ জুন, ২০২৬, ০৮:৪২ রাত

ইসরায়েলে সামরিক হামলা স্থগিত করল ইরান

ফাইল ফটো

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান। তবে একই সঙ্গে তেহরান সতর্ক করে জানিয়েছে, ইসরায়েল যদি হামলা অব্যাহত রাখে, বিশেষ করে দক্ষিণ লেবাননে আগ্রাসন চালিয়ে যায়, তাহলে আগের চেয়ে আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।

সোমবার ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানায়। তাসনিম সংবাদ সংস্থার উদ্ধৃত ওই বিবৃতিতে বলা হয়, ‘লেবাননের নিপীড়িত জনগণের সমর্থনে ইসলামী প্রজাতন্ত্র ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী এই শাসনব্যবস্থাকে (ইসরায়েল) বেদনাদায়ক জবাব দিয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘যদি আগ্রাসন ও শত্রুতামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকে, এমনকি দক্ষিণ লেবাননেও যদি তা চলতে থাকে, তাহলে এর আগে যা দেখা গেছে তার চেয়ে অনেক বেশি কঠোর ও বিধ্বংসী পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বার ফোনে কথা বলেছেন। ইসরায়েলের একটি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, সোমবার এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

তবে দুই নেতা ঠিক কী বিষয়ে আলোচনা করেছেন, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিয়ে নেতানিয়াহুও এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সিএনএনের প্রতিবেদনে আরও বলা হয়, ইরান সামরিক অভিযান স্থগিত করার ঘোষণা দেওয়ার আগেই ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে এই ফোনালাপ হয়। এর আগে রোববারের আলোচনায় ট্রাম্প নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন বলে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন।

ইরান-ইসরায়েল উত্তেজনা এবং দক্ষিণ লেবাননের পরিস্থিতিকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিলেও তেহরানের কঠোর সতর্কবার্তা আঞ্চলিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]