'আপনার চোখকে ভালোবাসুন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বরগুনায়ও বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০ টায় বরগুনা চক্ষু হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সিভিল সার্জন অফিসের সামনে মিলিত হয়ে একটি র্যালিটি বের হয়ে জেলা প্রশাসক গোল চত্বর হয়ে সিভিল সার্জন অফিসে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অরুনাভ চৌধুরী ও ইসলামি চক্ষু হাসপাতালের পরিচালক মোঃ আবু জাফর ।
পরে টাউনহলে ইসলামি চক্ষু হাসপাতালের আয়োজনে ফ্রি চক্ষু মেডিকেল ক্যাম্প করা হয়। এতে ৪শতাধিক অসহায় মানুষদের ফ্রি চোখের চিকিৎসা, ঔষধ দেওয়া হয়েছে। এছাড়াও ৫০ জনের সানি অপারেশন করেন তারা।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর