জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা হিসেবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক পেলেন আর এম আধুনিক হাসপাতালের সিইও ডা. এ কে এম নজরুল ইসলাম ফারুকী।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় মোরেলগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে এম এ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সচিব মুহাম্মাদ মনজুর হোসেন, যুগ্ম মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো এবং তথ্য ও প্রযুক্তি সচিব মো. নুরনবী সোহেল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাৎ হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর