• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১৩ জুন, ২০২৬
  • শেষ আপডেট ৮ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / স্পোর্টস / বিস্তারিত
সম্পাদনা: সালাউদ্দিন আহমেদ
শিফট-ইন-চার্জ
প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ১০:৫৬ রাত

ব্রাজিল–মরক্কো ম্যাচের দুই দলের সম্ভাব্য একাদশ ও ফরমেশন

ছবি: গ্রাফিক্স আর্ট

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-এর হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও মরক্কো। ম্যাচ শুরুর আগে দুই দলের সম্ভাব্য একাদশ ও কৌশলগত ফরমেশন নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

অফিশিয়াল স্কোয়াড এখনো ঘোষণা না হলেও ধারণা করা হচ্ছে, উভয়েই আজ শক্তিশালী ও আক্রমণাত্মক দল নিয়ে মাঠে নামতে পারে।

ব্রাজিলের সম্ভাব্য ফরমেশন:-

বিশ্লেষকদের মতে, ব্রাজিল আজ ৪-২-৩-১ ফরমেশনে খেলতে পারে। এই ফরমেশনে দলটি রক্ষণে ভারসাম্য ও আক্রমণে গতি—দুইটাই ধরে রাখতে সক্ষম হবে।

মাঝমাঠে দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার থাকায় প্রতিপক্ষের আক্রমণ ভাঙা সহজ হবে, অন্যদিকে তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার আক্রমণে ধার বাড়াবে। একমাত্র স্ট্রাইকারকে কেন্দ্র করে গোলের সুযোগ তৈরি করা হবে।

গোলপোস্টে অ্যালিসন বেকারের থাকার সম্ভবনা প্রায় চুরান্ত।

ডিফেন্স লাইনে থাকতে পারেন ডানিলো, মারকুইনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও অ্যালেক্স সান্দ্রো এর মতন তারকা খেলোয়ার 

মিডফিল্ডে দায়িত্ব নিতে পারেন ক্যাসেমিরো ও ব্রুনো গুইমারাইস এর মতন অভিজ্ঞ খেলোয়াড়। 

আক্রমণভাগে দেখা যেতে পারে রাফিনহা, লুকাস পাকেতা ও ভিনিসিয়ুস জুনিয়র এবং স্ট্রাইকার হিসেবে থাকতে পারেন মাতেউস কুনিয়া।

আজকের ম্যাচে সবচেয়ে বড় আকর্ষণ হতে পারেন ভিনিসিয়ুস জুনিয়র, যিনি তার গতি ও ড্রিবলিং দিয়ে যেকোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মাঝমাঠে ক্যাসেমিরো-র ভূমিকা হবে গুরুত্বপূর্ণ, কারণ তিনি রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য বজায় রাখবেন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন বেকার (লিভারপুল), দানিলো (ফ্লামেঙ্গো), গ্যাব্রিয়েল মাঘালহায়েস (আর্সেনাল), মার্কুইনহোস (পিএসজি), অ্যালেক্স সান্দ্রো (ফ্লামেঙ্গো), কাসেমিরো (ম্যানইউ), ব্রুনো গিমারেজ (নিউক্যাসল), লুকাস পাকুয়েতা (ফ্লামেঙ্গো), রাফিনিয়া (বার্সা), ভিনিসিয়াস (রিয়াল মাদ্রিদ), ম্যাথিউস কুনিয়া (ম্যানইউ)। 

মরক্কোর সম্ভাব্য ফরমেশন:-

বিশ্লেষকদের মতে, মরক্কো আজ ৪-৩-৩  অথবা প্রয়োজনে ৪-২-৩-১  ফরমেশনে খেলতে পারে। এই ফরমেশনের মাধ্যমে মরক্কো মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেয় , শক্তিশালী ডিফেন্সিভ সংগঠন, মাঝমাঠে নিয়ন্ত্রণ, দ্রুত কাউন্টার অ্যাটাক। 
 
মরক্কোর এক নম্বর গোলকিপার হিসেবে থাকতে পারেন ইয়াসিন বুনু। অভিজ্ঞ এই গোলরক্ষক চাপের মুহূর্তে দুর্দান্ত সেভ করার জন্য পরিচিত এবং দলের সবচেয়ে নির্ভরযোগ্য ভরসা।

 রক্ষণভাগ (ডিফেন্স) সামলানোর দায়িত্বে থাকার সম্ভাবনা আশরাফ হাকিমি (ডান প্রান্তের ডিফেন্ডার ও অধিনায়ক তিনি দলের সবচেয়ে বড় তারকা , আক্রমণ ও রক্ষণ দুই দিকেই সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন)। এছাড়াও নায়েফ আগের্দ (সেন্টার ব্যাক), চাদি রিয়াদ (সেন্টার ব্যাক), নসের মাজারাউই (বাম প্রান্তের ডিফেন্ডার)

মাঝমাঠ (মিডফিল্ড) নিয়ন্ত্রণ করবেন  সোফিয়ান আম্রাবাত , নিল এল আয়নাউই, বিলাল এল খান্নৌস।

আক্রমণভাগের দায়িত্ব পালন করতে পারেন  ব্রাহিম দিয়াজ (ডান উইং/ফ্রি রোল), ইউসেফ এন-নেসিরি (স্ট্রাইকার), সুফিয়ান রাহিমি/অন্যান্য উইং অপশন।

মরক্কোর প্রধান কৌশল হোতে পারে  শক্তিশালী ডিফেন্স ধরে রেখে দ্রুত কাউন্টার অ্যাটাকে আক্রমণ করা। হাকিমি ও দিয়াজের মাধ্যমে দ্রুত আক্রমণ অথবা আম্রাবাতের মাধ্যমে মাঝমাঠ নিয়ন্ত্রণ কিংবা সেট-পিস পরিস্থিতিতে গোলের সুযোগ তৈরি করা। 

ফুটবল বিশ্লেষকদের মতে, এই ম্যাচ হতে পারে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ব্রাজিল আক্রমণাত্মক ফুটবল খেললেও মরক্কোর শক্তিশালী রক্ষণভাগ ভাঙা সহজ হবে না। সব মিলিয়ে ম্যাচটি একটি ট্যাকটিক্যাল লড়াইয়ের সম্ভাবনা তৈরি করেছে, যেখানে ছোট ভুলই ফলাফল নির্ধারণ করতে পারে।

মরক্কোর সম্ভাব্য একাদশ:- বোনো, মাজরাউই, ইসা দিওপ, চাদি রিয়াদ, আশরাফ হাকিমি, নাবিল এল আয়নাউই, আমিন বুয়াদি,  বিলাল এল খান্নুস, আজেদিন উনাহি, ব্রাহিম দিয়াজ; ইলিয়াস সাইবারি।

ম্যাচ শুরুর আগে অফিসিয়াল একাদশ ঘোষণা হলে সেটিই চূড়ান্ত স্কোয়াড হিসেবে গণ্য হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]