• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ১৮ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৪:২৫ দুপুর

প্রবাসীদের বিমানবন্দর যাতায়াত সেবা দেবে আমি প্রবাসী

ছবি: সংগৃহীত

ডিজিটাল মাইগ্রেশন প্ল্যাটফর্ম ‘আমি প্রবাসী’ এবং প্রিমিয়াম রাইড-শেয়ারিং সেবাদাতা প্রতিষ্ঠান ‘গাড়িবুক’-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়েছে। বিদেশগামী কর্মী ও প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য বিমানবন্দরে আনা-নেওয়া এবং মিট-অ্যান্ড-গ্রিট সেবা নিশ্চিত করতে বুধবার (১০ জুন) চুক্তিটি স্বাক্ষরিত হয়।

আমি প্রবাসী দেশের প্রথম ডিজিটাল মাইগ্রেশন প্ল্যাটফর্ম, যা প্রযুক্তির মাধ্যমে অভিবাসন-সংক্রান্ত নানা সমস্যার সমাধান দিয়ে আসছে। আর গাড়িবুক একটি পেশাদার রাইড-শেয়ারিং ও পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান, যা দক্ষ চালক, মানসম্পন্ন সেবা দিয়ে পরিচিতি পেয়েছে।

চুক্তি অনুযায়ী, বিদেশগামী কর্মী ও বিদেশফেরত প্রবাসীরা গাড়িবুকের মাধ্যমে নিরাপদ, নির্ভরযোগ্য ও আরামদায়ক পরিবহন সেবা পাবেন। আন্তর্জাতিক ভ্রমণের সময় বিমানবন্দরে যাতায়াত নিয়ে যে ভোগান্তি পোহাতে হয়, এই সেবা সেই সমস্যা অনেকটাই কমিয়ে আনবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

পরিবহন সেবার পাশাপাশি এই অংশীদারিত্বের আওতায় যাত্রীদের ইমিগ্রেশন ও এমিগ্রেশন প্রক্রিয়ায় সহায়তা করতে মিট-অ্যান্ড-গ্রিট সেবাও চালু করা হবে। বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ধাপগুলোতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদানের মাধ্যমে যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত ও ঝামেলামুক্ত করাই এই উদ্যোগের লক্ষ্য।

এই উদ্যোগের মধ্য দিয়ে আমি প্রবাসী তার প্রবাসীকেন্দ্রিক সেবার পরিধি আরও বিস্তৃত করছে। দেশ ছাড়ার আগে ও ফেরার পরে ব্যবহারিক ভ্রমণ-সংক্রান্ত চাহিদা পূরণে বিশ্বস্ত সেবাদাতাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকার আরও দৃঢ় করছে।

চুক্তিতে স্বাক্ষর করেন আমি প্রবাসীর অপারেশন ও সেলস বিভাগের প্রধান আহসানুল হক এবং গাড়িবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ রাজিব হোসেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আমি প্রবাসীর হেড অফ মার্কেটিং ইনাম আহমদ সহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]