• ঢাকা
  • ঢাকা, রবিবার, ১৪ জুন, ২০২৬
  • শেষ আপডেট ২৪ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ১৪ জুন, ২০২৬, ০৬:৩৪ বিকাল

বরগুনায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি বিষয়ে চিকিৎসকদের ওরিয়েন্টেশন সভা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বরগুনা সিভিল সার্জন অফিস এবং ব্র্যাক বরগুনার যৌথ আয়োজনে, জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির সহযোগিতায় “Networking Meeting/Orientation with Medical Graduate Practitioners/Pediatricians on Basic TB, Malaria, HIV” শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ্-এর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত পরিচালক ডা. হুমায়ূন শাহিন খান, অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. ইউনুস আলী এবং অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডা. হারুন অর রশিদ।

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও), ব্র্যাকের জেলা সমন্বয়কারী, স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজারসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় যক্ষ্মা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধ, রোগ শনাক্তকরণ, চিকিৎসা ব্যবস্থাপনা এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা রোগ নিয়ন্ত্রণে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ্ বলেন, এ ধরনের ওরিয়েন্টেশন সভা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের দক্ষতা বৃদ্ধি এবং রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]